Skip to main content

Posts

Showing posts from July, 2020

ভিনদেশী তারা

ফুটবল আর ইস্টবেঙ্গল যবে থেকে আমার কাছে বোধগম‍্য হয়েছে সেইসময়ের সাথেসাথেই আরো একটা লুকোনো প্রেম ধীরে ধীরে অজান্তেই বেড়ে উঠেছিলো হলুদ-সবুজ জার্সির ব্রাজিলের প্রতি।রোনাল্ডো-রিভাল্ডো-রোনাল্ডিনহো-কার্লোসদের মাঠে নামতে দেখলেই সেইসময় যেমন এক আনন্দ হতো,তেমনি মনে মনে ভাবতামও কোনোদিন যদি এদের ইস্টবেঙ্গল জার্সিতে দেখতে পাই কি হতে পারে।কিশোর বয়সের ভাবনা স্বভাবতই সফল হবার ছিলোনা,হয়ওনি কিন্তু ঐ ব্রাজিলের মায়া জড়িয়ে যারা ইস্টবেঙ্গলে এসেছেন তাদের মধ‍্যেও অনেককেই আজও ভুলতে পারিনি, আশা করি আরও অনেকেই পারেননি। আজ হঠাৎই ইচ্ছা হলো সেই ভিনদেশী তারাদের দিকে ফিরে দেখার। তালিকায় প্রথম নামটাই থাকবে একসময়ের ইস্টবেঙ্গল মাঝমাঠের প্রানভোমরা ডগলাস ডি সিলভার।ব্রাজিলের বিখ্যাত ক্লাব পালমেইরাসের অ্যাকাডেমি থেকে কেরিয়ার শুরুর পরে ১৯৯৫ তে নিজের স্বপ্নের ক্লাব স্ট‍্যান্টোস এফসিতে যোগদান করেন।২০০২ তে বন্ধু ও চিরশত্রু ক্লাবের প্রানভোমরা জোসে রামিরেজ ব‍্যারেটোর আশ্বাসে ইস্টবেঙ্গলে আসার পরে চুড়ান্ত সাফল‍্যের পাশাপাশি ইস্টবেঙ্গলের সেইসময়ের অন‍্যতম ভরসাও হয়ে ওঠেন।তিনবছরে দুটো জাতীয় লিগ,তিনটে কলকাতা লিগ,দুটো ডুরান্ড,আইএফএ শিল...