ফুটবল আর ইস্টবেঙ্গল যবে থেকে আমার কাছে বোধগম্য হয়েছে সেইসময়ের সাথেসাথেই আরো একটা লুকোনো প্রেম ধীরে ধীরে অজান্তেই বেড়ে উঠেছিলো হলুদ-সবুজ জার্সির ব্রাজিলের প্রতি।রোনাল্ডো-রিভাল্ডো-রোনাল্ডিনহো-কার্লোসদের মাঠে নামতে দেখলেই সেইসময় যেমন এক আনন্দ হতো,তেমনি মনে মনে ভাবতামও কোনোদিন যদি এদের ইস্টবেঙ্গল জার্সিতে দেখতে পাই কি হতে পারে।কিশোর বয়সের ভাবনা স্বভাবতই সফল হবার ছিলোনা,হয়ওনি কিন্তু ঐ ব্রাজিলের মায়া জড়িয়ে যারা ইস্টবেঙ্গলে এসেছেন তাদের মধ্যেও অনেককেই আজও ভুলতে পারিনি, আশা করি আরও অনেকেই পারেননি।
আজ হঠাৎই ইচ্ছা হলো সেই ভিনদেশী তারাদের দিকে ফিরে দেখার।
তালিকায় প্রথম নামটাই থাকবে একসময়ের ইস্টবেঙ্গল মাঝমাঠের প্রানভোমরা ডগলাস ডি সিলভার।ব্রাজিলের বিখ্যাত ক্লাব পালমেইরাসের অ্যাকাডেমি থেকে কেরিয়ার শুরুর পরে ১৯৯৫ তে নিজের স্বপ্নের ক্লাব স্ট্যান্টোস এফসিতে যোগদান করেন।২০০২ তে বন্ধু ও চিরশত্রু ক্লাবের প্রানভোমরা জোসে রামিরেজ ব্যারেটোর আশ্বাসে ইস্টবেঙ্গলে আসার পরে চুড়ান্ত সাফল্যের পাশাপাশি ইস্টবেঙ্গলের সেইসময়ের অন্যতম ভরসাও হয়ে ওঠেন।তিনবছরে দুটো জাতীয় লিগ,তিনটে কলকাতা লিগ,দুটো ডুরান্ড,আইএফএ শিল্ড এবং বিদেশে আসিয়ান ও সান মিগুয়েল ট্রফিসহ মোট ১১টি ট্রফি জেতার কৃতিত্বলাভ করেন তিনি।দুরন্ত ফ্রিকিক,গোটা মাঠজুড়ে খেলার ক্ষমতা ও তাঁর লড়াকু মনোভাবকে আজও হয়তো মিস করে সেইসময়ের ইস্টবেঙ্গল সমর্থকরা।
দ্বিতীয় জনের নামটা সামনে আসলেই এখনো প্রায় সব ইস্টবেঙ্গল সমর্থকদের চোখেই জল নেমে আসে।তাঁর ইস্টবেঙ্গলে আসার ক্ষেত্রেও ডগলাসের অবদান রয়েছে।২০০৩-০৪ মরসুমে কলকাতা লিগ ও আসিয়ান কাপ জেতার পরে হঠাৎ করেই ট্রফিখরা দেখা দিতে শুরু করে কোচ সুভাষ ভৌমিকের দলের।ফেডারেশন কাপে কোয়ার্টার ফাইনালে ছিটকে যাওয়ার পাশাপাশি শিল্ড,ডুরান্ড ও সুপার কাপে ফাইনালে উঠেও টাইব্রেকারে হেরে ট্রফি খোয়াতে হলো ক্লাবকে।জাতীয় লিগের প্রথম ম্যাচে সালগাওকরের কাছে ২-১ হার,পরের জেসিটি ও ভাস্কো ম্যাচ ড্র করে পয়েন্ট খোয়ানোর পরে ডগলাসের সুপারিশে ইস্টবেঙ্গল আনলো ক্রিশ্চিয়ানো জুনিয়রকে ব্রাজিলের আমেরিকা এফসি থেকে।চতুর্থ ম্যাচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে মাঠে নেমেই গোল করলেন জুনিয়র, চাকা ঘুরতে শুরু হলো লালহলুদের।বাইচুং ভুটিয়ার সাথে জুটি বেঁধে তৃতীয়বারের মতো ইস্টবেঙ্গলকে জাতীয়সেরা করার পাশাপাশি ১৮ ম্যাচে ১৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পেলেন।বছর ঘুরতে না ঘুরতেই ইস্টবেঙ্গল কর্তাদের নতুন চুক্তি করা নিয়ে ধীরে চলো মনোভাব ও ধর্মভীরু জুনিয়রের ভগবানের প্রতি দুর্বলতার কথা মাথায় রেখে গোয়ায় থাকা জুনিয়রের পরিবারের এক পুর্বপরিচিত ব্যক্তির সাহায্যে ডেম্পো কলকাতা থেকে তুলে নিয়ে যায় ওকে।সেখানেও র্যান্টির সাথে জুটিটা জমে যেতে যেতেই ফেডকাপের সেই দুর্ভাগ্যজনক ঘটনার ফলে মাঠেই চিরনিদ্রায় চলে গেলেন জুনিয়র। সুভাষ ভৌমিক ভবিষ্যতে জুনিয়েরর স্মৃতিচারণ করতে গিয়ে বলে ফেলেন "ও আমার জীবনে মসিহা হয়ে এসেছিলো"।বেঁচে থাকলে হয়তো ভারতীয় ফুটবলে সফলতম বিদেশীদের তালিকায় জুনিয়রের নামটা একদম প্রথমসারিতে থাকতো।
তালিকায় থাকা তৃতীয় ও শেষ জনের সাথে অন্তরঙ্গতাটা একেবারে অন্যরকমের।পরিমল দে বেনিফিট ম্যাচে সেই প্রথমবারের মতো একাএকাই মুহুর্তের সিদ্ধান্তে ইস্টবেঙ্গল মাঠে প্রথমবারের জন্য খেলা দেখতে গিয়ে তাকে প্রথমবারের জন্য মাঠে নামতে দেখা।চিরাই ইউনাইটেডের সাথে সেই প্রদর্শনী ম্যাচে গোলকিপার গোপাল দাসের দুটো ভুলে প্রথম দশমিনিটের মধ্যেই দুগোলে পিছিয়ে যায় ইস্টবেঙ্গল।পরে সদ্য আসা সেই ব্রাজিলিয়ান এডমিলসন মার্কুয়েস পার্দালের জোড়া গোলে ড্র করার পরে টাইব্রেকারে অভ্র মন্ডলের পরপর তিনটে সেভ জয় এনে দেয় ইস্টবেঙ্গলকে।সেবছর কলকাতা লিগে দ্বিতীয় ও আইলিগে ষষ্ঠ স্থান পেলেও ফেডারেশন কাপ ইস্টবেঙ্গল পায় এডমিলসনের সৌজন্যে।গোলের পর ছুটে গিয়ে হাসিমুখে সেই ভাংরা নাচের উৎসব এখনো অনেকের স্মৃতিতে অমলিন।
এরপরে লেকো,চার্লসরা আসলেও তাঁরা চরম ব্যর্থ হয়ে ফিরেছেন।
ভারতীয় ফুটবলে এরপরে ফাবিও পেনা,লিও মৌরা,মার্সেলিনহো,এলানো,ব্রুনো পেলিসারি,ডস স্যান্টোস,ক্রিভেলারোরা আসলেও ইস্টবেঙ্গল জার্সিতে আর কোনো সাম্বা ম্যাজিক দেখা যায়নি এতোবছরেও।সুভাষবাবুর কথার সুত্র ধরেই আবার কোনো ব্রাজিলিয়ান মসিহার গলায় লাল-হলুদ জার্সিটা উঠলে মন্দ হয়না❤💛

Comments
Post a Comment