বাঙালির ফুটবল আবেগের পীঠস্থান থেকে, বহুদূরে পড়ে থাকা লক্ষ হৃদয়ের প্রাণের টান, আজও সেই লেসলি ক্লডিয়াসের লাল-হলুদ রঙের তাঁবুটা!
ময়দানের হাজারো তাঁবুর মাঝে আজও অস্তিত্বের সদম্ভ অধিকারের হাওয়ায় যার পতাকা উচ্চে উঠে সাক্ষর দেয় ফেলে আশা একশো বছরের ইতিহাস!
পড়ে পাওয়া চোদ্দোআনা আস্থার আশ্রয় "প্রবাসে ইস্টবেঙ্গলের" হৃদয়ের স্পন্দন চিৎকার করে আজও বলে, ও ইস্টবেঙ্গল, এগিয়ে চলো, আমরা আছি তোমারি সাথে!!"
সংসারে সবকিছু থেকেও যারা ভেবে পেলে না, কেন তাদের কোনো কিছুতেই কোনো অধিকার নেই, এদের বেদনার আর অপমানের প্রতিকারে, একফোঁটা শান্তির আশ্রয় দিয়েছিলো আগুন রঙের ওই পতাকাটা! দেশভাগের আগুনে জ্বলে যে যেখানে লড়ে যায়, সেই লড়াই কোটি কোটি ইস্টবেঙ্গলের প্রেমীর আত্মার শান্তি আর প্রাণের আরাম হয়ে ঝরে যায় শতবর্ষ পরেও, ঝরবে আরো সহস্র আলোকবর্ষ ধরে!
জয় ইস্টবেঙ্গল ❤️💛
Prantik Basu, NCR
Comments
Post a Comment