Skip to main content

স্বর্বহারার অহঙ্কার

এই শহরের ইঁটের পাঁজরে, লোহার খাঁজরে জড়িয়ে আছে লালহলুদের একশো বছরের বিবর্তনের ইতিহাস! খালি পায়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে হেঁটে আসা সর্বস্ব হারানো মানুষগুলো হয়তো সেদিন ভেবেও দেখেননি, আগামীর কাছে এইটুকু বোঝাতেও জীবনের বোঝা বেড়ে যাবে যে হেঁটে আসাটা তখনও এক দেশ থেকে অন্যদেশে ছিল না!
সভ্যতার সন্দিক্ষনের এক ও একমাত্র মাথাগোঁজার ঠাঁই দিয়েছিলো লালহলুদের পতাকায় মোড়া আবেগের শান্তিনীড়! দিয়েছিলো অস্তিত্বের অধিকার! 
যুগান্তের শেষ পেরিয়েও যা বয়ে নিয়ে চলেছে অর্বুত মানুষের হৃদয়ের স্পন্দন.... আরো অযুত বছরের উদ্যেশ্যে!

জয় লাল-হলুদ! ❤️💛

Prantik Basu , NCR

Comments

Popular posts from this blog

নক্ষত্রখচিত

" আচ্ছা, শরতের নীল আকাশ দেখলে তোমাদের মনে কিসের কথা আসে? আমার কার কথা মনে আসে জানো? দীর্ঘ চাকরিজীবনে যত মানুষের কাছাকাছি এসেছি, তাদের মধ্যে আমার এক অন্যতম প্রিয় মানুষ, শিক্ষাগুরুও বলতে পারো একরকম, তিনি ছিলেন আমার কাছে শরতের আকাশ। শুনবে আজ তাঁর কথা? " "হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই শুনব, তুমি বলো সঞ্জীব জ্যেঠু।" ****** বিভিন্ন জায়গায় থাকার সুবাদে অনেক লোকের সঙ্গে পরিচয় হওয়ার সুবিধা হয়। কিন্তু তার মধ্যে কিছু মানুষই মনে ঠাঁই নিতে পারে। সেরকমই এক মানুষ ছিলেন কৃশানু ব্যানার্জী। তখন হুগলি, হাওড়া, নদীয়া ঘুরে আমার ঠাঁই হয়েছিল ২৪ পরগণার এই মফস্বলে, যদিও আজ এই এলাকা কলকাতার অন্তর্গত, কিন্তু তখন ছিল না। এই উত্তরপাড়াতেই তখন এক বাড়ি ভাড়া করে থাকি। একা মানুষ, ছুটির দিনগুলো ঘরে বসে ভালো কাটতো না, তাই এদিক ওদিক বেরিয়ে ঘোরা শুরু করি। এলাকায় তখন খান দশেক পুকুর, চার পাঁচটা ছোট জলা মাঠ ছাড়া একটা বড় খেলার মাঠ, হাতে গোনা দোতলা বাড়ি, একটা স্কুল, ব্যস এই ছিল। তোরা জানিস কিনা জানি না, উত্তরপাড়ার দক্ষিণে কিছুদূর গেলে বাসস্থান ফুরিয়ে যেত। ওখান থেকে ছোট ছোট ঝোপের শুরু হয়ে এক বড় জঙ্গল মতো ছিল। ...

প্রবাসে ইস্টবেঙ্গলের ইতিকথা

বাঙালির ফুটবল আবেগের পীঠস্থান থেকে, বহুদূরে পড়ে থাকা লক্ষ হৃদয়ের প্রাণের টান, আজও সেই লেসলি ক্লডিয়াসের লাল-হলুদ রঙের তাঁবুটা!  ময়দানের হাজারো তাঁবুর মাঝে আজও অস্তিত্বের সদম্ভ অধিকারের হাওয়ায় যার পতাকা উচ্চে উঠে সাক্ষর দেয় ফেলে আশা একশো বছরের ইতিহাস! পড়ে পাওয়া চোদ্দোআনা আস্থার আশ্রয় "প্রবাসে ইস্টবেঙ্গলের" হৃদয়ের স্পন্দন চিৎকার করে আজও বলে, ও ইস্টবেঙ্গল, এগিয়ে চলো, আমরা আছি তোমারি সাথে!!" সংসারে সবকিছু থেকেও যারা ভেবে পেলে না, কেন তাদের কোনো কিছুতেই কোনো অধিকার নেই, এদের বেদনার আর অপমানের প্রতিকারে, একফোঁটা শান্তির আশ্রয় দিয়েছিলো আগুন রঙের ওই পতাকাটা! দেশভাগের আগুনে জ্বলে যে যেখানে লড়ে যায়, সেই লড়াই কোটি কোটি ইস্টবেঙ্গলের প্রেমীর আত্মার শান্তি আর প্রাণের আরাম হয়ে ঝরে যায় শতবর্ষ পরেও, ঝরবে আরো সহস্র আলোকবর্ষ ধরে!   জয় ইস্টবেঙ্গল ❤️💛 Prantik Basu, NCR